বাংলাদেশে চালু হচ্ছে উবার ডক্টর

২০ মার্চ, ২০২০ ১৫:৪৮  
করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলায় ২৩টি হেলথ স্টার্টআপ কাজ শুরু করেছে। পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবী চিকিৎসকের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে উবার ডক্টর। এছাড়াও ই-লার্নিং সুবিধা চালু করছে ঢাবি ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড। আর যেখানে ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যা রয়েছে সেখানে অফলাইন কনটেন্ট সম্প্রচারে রেডিও এবং টিভি-কে ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় শীর্ষক ভিডিও কনফারেন্সে এসব তথ্য তুলে ধরা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের সভাপতিত্বে বৈঠকে দীর্ঘমেয়াদী লকডাউন পরিস্থিতিতে শিক্ষা ও স্বাস্থ্য, লজিস্টিক, ব্যবসায় ও বিনোদন কাজ অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে ইইআর টেকনোলজি’র প্রতিষ্ঠাতা ও আইল্যাব’র ফারুক আহমেদ জুয়েল বলেন, ইতিমধ্যেই উবার তাদের অ্যাপে বাংলাদেশের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে। পাঠাও এবং উবার ঔষধের হোম ডেলিভারি সেবা চালু করছে।